ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

সড়ক বাচাঁতে দোকান না উচ্ছেদের দাবি

#

ফয়জুল ইসলাম

০৭ নভেম্বর, ২০২২,  9:00 PM

news image

সাভারের আশুলিয়ায় বংশী নদীর পাড়ে সড়ক বাচাঁতে দোকান না উচ্ছেদ করার জন্য দাবি জানিয়েছেন নয়ারহাট ক্ষুদ্র দোকান ব্যবসায়ী সমিতিসহ সাধারণ দোকান মালিকরা। সেই সাথে দুই শতাধিক পরিবারের রুটি-রুজির দোকানগুলো ভেঙে না দেওয়ার জন্য অনুরোধ করেন তারা৷  সোমবার (০৭ নভেম্বর) সকালে আশুলিয়ার নয়ারহাট বাজারে বাইপাস সড়কে মানববন্ধনে দাড়িয়ে এসব দাবি জানান ভুক্তভোগী ৮০ জন দোকানদার ও বাজারের প্রায় দুই শতাধিক দোকানীসহ স্থানীয়রা৷ মানববন্ধন বক্তারা জানান, বংশী নদীর পাড় দিয়ে সাভার নয়ারহাট বাজার থেকে কুলুপাড়া পর্যন্ত ত্রিশ ফুট প্রশস্ত নব-নির্মিত সড়কের পশ্চিম পাশের এ্যাপ্রোচ বাঁধের উপর ৮০টি ক্ষুদ্র দোকানঘর রয়েছে, যা বর্তমানে গাইডওয়াল হিসেবে ব্যবহার হচ্ছে। নয়ারহাট বাজার বাইপাইস সড়ক সংলগ্ন ক্ষুদ্র দোকান ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দসহ ৮০ টি দোকান ঘরের মালিক ও কর্মচারীদের পরিবার নিয়ে প্রায় দুই শতাধিক লোকের জীবন ও জীবিকা নির্বাহ হচ্ছে।

এই দোকানগুলো না উচ্ছেদে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে অনুরোধ জানান। নয়ারহাট ক্ষুদ্র দোকান ব্যবসায়ী সমিতির নেতা হাজী সাইজ্জুদিন বলেন, প্রায় ১২-১৩ বছর যাবৎ আমরা এই সড়কের পাশে দোকান করে আসচ্ছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারীভাবে নদী দখলদাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এই দোকানগুলো উচ্ছেদ না করার অনুরোধ করছি। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে চাই, আমরা নয়ারহাট বাজার বাইপাইস সড়ক সংলগ্ন ক্ষুদ্র দোকান ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশিদার হতে চাই। তিনি আরো বলেন, রাস্তাটিকে টিকিয়ে রাখার জন্য নতুন করে আর গাইডওয়াল করার দরকার হবেনা পাশাপাশি সরকারী অর্থও অপচয় হবেনা। আমরা ক্ষুদ্র দোকানদারবৃন্দ সেই গাইডওয়াল এর ব্যবস্থা আগেই করে রেখেছি। এ বস্থায় আমাদেরকে যে কোন শর্তে যদি দোকান ঘরগুলো বন্দোবস্ত / বরাদ্দ দেওয়া হয় তাহলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে পাশাপাশি আমাদের পরিবারগুলোর জিবিকার ব্যবস্থা করতে মাননীয় প্রধানন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি। পাথালীয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর ইসলাম বুলু দৈনিক ট্রাইব্যুনাল কে বলেন, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা করে সাভার-নয়ারহাট বাজার থেকে কুলুপাড়া পর্যন্ত নব-নির্মিত সড়কের পশ্চিম পাশের এ্যাপ্রোচ বাঁধের উপর নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার মাধ্যমে দুই শতাধিক দুস্থ পরিবারকে সহযোগিতা করা হোক। আমি একজন মুক্তিযুদ্ধা হিসেবে বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম