ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

সড়ক দূর্ঘটনায় আহতদের পাশে শেবাচিম হাসপাতালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

#

৩০ মে, ২০২২,  12:04 PM

news image

ক্যাপসনঃ রোববার (২৯ মে) বরিশালে সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে শেবাচিম হাসপাতালে যান বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 


মাছউদ শিকদার: বরিশালের উজিরপুরে সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে শেবাচিম হাসপাতালে গিয়েছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার নামক এলাকায় রোববার (২৯ মে) ভোর ৫ টার দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১০ নিহত ও ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে আহতদের দেখতে শেবাচিম হাসপাতালে যান বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন শেবাচিম পরিচালক ডাঃ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় বিভাগীয় কমিশনার বলেন, আহত এবং নিহতদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি সবাইকে সচেতন হবার আহবান জানান। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য-ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৯০৪৬) বাসটি ভোর ৫ টার দিকে সানুহার নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে স্বজোরে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসটি কেটে এর মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে। দূর্ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত ১০ জনার মৃত্যুও খবর জানা গেছে। এছাড়া ২০ জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম