ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রী নিহত

#

বিনোদন ডেস্ক

২৪ মে, ২০২৩,  5:29 PM

news image

ভারতীয় সিরিয়ালের পরিচিত মুখ বৈভবী উপাধ্যায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে জেসমিন চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেছিলেন তিনি। মঙ্গলবার (২৩ মে) চণ্ডীগড়ের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় গাড়ি নিয়ে খাদে পড়ে যান অভিনেত্রী। এসময় তার সঙ্গে ছিলেন তার হবু বরও। জানা গেছে, বৈভবী উপাধ্যায়ের মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে। বেলা ১১টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। বৈভবীর সহ-অভিনেতা ও প্রযোজক জেডি মাজেঠিয়া এক টুইটে লিখেছেন, খবরটা শুনে আমি স্তম্ভিত, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জেসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত। ৩২ বছর বয়সী বৈভবী উপাধ্যায় তার ক্যারিয়ারে বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন। এর মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এ ছাড়াও ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে। সূত্র: আনন্দবাজার, বাংলা হান্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম