ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি: নাহিদ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৫,  1:22 PM

news image

দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাগবাটোয়ারার বাইরে থাকবে। তবে আদর্শের ভিত্তিতে যেকোনো জোট বা আলোচনায় আগ্রহী দলটি। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে তালিকা ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের দেয়া প্রতীকের প্রকৃত ডিজাইন এখনও পাইনি। এতে নির্বাচনি প্রচারণায় মাঠে নামতে পারছে না এনসিপি। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরম গ্রহণ করা ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকারের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা জানানো হবে। এ সময় দলটির জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষ করতে চায় এনসিপি। এ ছাড়া, স্বচ্ছতার মধ্য দিয়েই নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম