ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স, বিধিমালা জারি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৬,  12:46 PM

news image

আমদানি ও রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশে সেবার মান বাড়াতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করে কাস্টমস আইন,২০২৩ অনুসরণ করে নতুন এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। গত ৮ জানুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। নবিআর জানিয়েছে, এর আগে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুযায়ীই সিঅ্যান্ডএফ এজেন্টদের লাইসেন্স ইস্যু করা হতো। তবে সময়োপযোগী ও কার্যক্রম আরও সহজ করতে আলাদা বিধিমালার প্রয়োজন দেখা দেওয়ায় নতুন করে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। নতুন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কাস্টমস স্টেশনভিত্তিক সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে আর এনবিআরের পূর্বানুমোদন লাগবে না। পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্য বিবেচিত সব প্রার্থীই লাইসেন্স নিতে পারবেন। এ ছাড়া নিয়মিতভাবে প্রতিবছর নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এনবিআরের পক্ষ থেকে কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট স্টেশনের বিপরীতে ইস্যু করা সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এনবিআরের আশা, নতুন এই বিধিমালার মাধ্যমে সিঅ্যান্ডএফ এজেন্টদের কার্যক্রম আরও স্বচ্ছ, সহজ ও গতিশীল হবে। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে সেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম