ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

স্বাস্থ্য সুরক্ষায় গরমের ডায়েটে রাখুন বোরহানি

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ মার্চ, ২০২২,  12:18 PM

news image

টক দই ত্বকের সুরক্ষায় অতি প্রয়োজনীয় একটি খাদ্য। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, রাইবোফ্ল্যাভিন, ভিটামিন বি ৬, এবং ভিটামিন বি ১২এর দরকারী সব পুষ্টিগুণ। তাই ডাক্তার বা পুষ্টিবিদরা সবসময়ই টক দই খেতে পরামর্শ দিয়ে থাকেন। টক দইয়ের ব্যাকটেরিয়া অত্যন্ত উপকারী, এটা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তি বৃদ্ধি করে। শুধু তাই নয়, রোগকে প্রতিরোধ করার সবচেয়ে বড় হাতিয়ার এই টক দই। স্বাস্থ্য সচেতনরা পছন্দ করলেও অনেকেই এই খাবারটি খেতে চান না এর টক স্বাদের কারণে। তাই তাদের জন্য বলছি,  টক দই আপনি সহজেই খেতে পারেন যদি এটি দিয়ে বোরহানি তৈরি করে নেন। কারণ বোরহানি যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকরও। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে অতি সহজেই আপনি এটি তৈরি করে নিতে পারেন। যদিও এটি ভারী খাবারের পর খাওয়ার রেওয়াজ আছে তবে আপনি দুপুরের খাবারে একে অনায়াসেই ঠাঁই দিতে পারেন। কেননা এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে এর কোনো জুরি নেই।

প্রয়োজনীয় উপকরণ: টক দই ১/২ কেজি, পুদিনা পাতা পেস্ট ২ চা চামচ,কাঁচা মরিচ পেস্ট ১/২ চা চামচ, ধনে পাতা ১ চা চামচ, চিনি ২ চা চামচ, পানি ১ কাপ, টমেটো সস ১ টেবিল চামচ, রাধুনি বোরহানি মশলা ৩ চা চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: এই বোরহানি তৈরি করার জন্য অর্ধেক টক দই রাখুন ডিপ ফ্রিজে আর বাকিটা রাখুন নরমাল ফ্রিজে। এবার একটি জগে সমস্ত উপকরণ দিয়ে অপেক্ষা করুণ বরফের টকদই গলে যাওয়া পর্যন্ত। তারপর বড় একটি চামচের সাহায্যে ভালো করে নাড়তে থাকুন। দইয়ে সব উপকরণ ভালো করে মিশে গেলে খাওয়ার জন্য ডাইনিং এ তা পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম