ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  11:11 AM

news image

যশোরের চৌগাছায় স্বামী মজনু হত্যার দায়ে স্ত্রী মর্জিনা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। আদালত সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের মজনুর রহমান মজনুর সঙ্গে তারই মামাতো বোন ঝিনাইকুন্ডু গ্রামের মর্জিনার বিয়ে হয়। আর্থিকভাবে দুর্বল থাকায় মজনুর তার নানাশ্বশুর বাহার আলীর বাড়িতে ঘর করে থাকতেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের প্রায় ২০ বছর পর ২০১৬ সালের ১০ মার্চ রাতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মজনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আত্মহত্যা করেছে এমনটিই প্রচার হয়। এঘটনায় অপমৃত্যু মামলা হয়। তবে ময়নাতদন্তে ওঠে আসে মজনু আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ২০১৬ সালের ১২ আগস্ট মজনুর মা জোলেখা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে চৌগাছা থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে এ মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডির তদন্তে ওঠে আসে এ হত্যার সঙ্গে জড়িত ছিলেন মজনুর স্ত্রী মর্জিনা। সিআইডি পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ মর্জিনাকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৫ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। আদালতের কাছে প্রমাণ হয় মজনু শারীরিকভাবে অসুস্থ ছিলেন ও তেমন কোনো কাজ করতে পারতেন না। অভাবের সংসারে ওইদিন খাবার নিয়ে ঝগড়া হয় দুজনের মধ্যে। এছাড়া প্রতিবেশী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল মজনুর। এসব বিষয়ে ক্ষোভে স্বামীকে হত্যা করেন মর্জিনা। আদালত মঙ্গলবার মর্জিনার উপস্থিতিতে স্বামী হত্যার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম