ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

স্বামী বাসায় দেরিতে ফেরায় এক নারীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৩,  12:45 PM

news image

রাজধানীর খিলগাঁও থানার তিলপাড়া এলাকায় স্বামী বাসায় দেরিতে ফেরায় অভিমানে মাহফুজা আক্তার নিশি (২৬) নামে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নিশির দুলাভাই আতিকুর রহমান বলেন, বছরখানেক আগে তার বিয়ে হয়। কিন্তু বিয়ে হলেও তাকে এখনো স্বামীর বাড়ি তুলে নেয়নি। সে মা-বাবার সাথেই থাকত। তার স্বামী এক বছর পার হলেও তুলে না নেওয়ায় সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। রবিবার রাতে নিশি তার স্বামীকে ফোন করে বাসায় আসতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তার স্বামী দেরিতে বাসায় আসায় অভিমান করে দরজা বন্ধ করে রাখে। তাকে অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। পরে দরজা ভেঙে দেখ যায় সে আত্মহত্যা করেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম