ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

স্বামীর সঙ্গে অভিমান করে নববধূর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৪,  10:44 AM

news image

রাজধানীর শাজাহানপুরের শহীদবাগে স্বামীর সঙ্গে অভিমান করে মিম আক্তার (১৭) নামে এক নববধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ মে) সন্ধ্যার দিকে শাহজাহানপুরে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৮ টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিম আক্তার শেরপুরের শ্রীবরদী থানার কর্ণছড়া গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে শাজাহানপুরের বাসায় ভাড়া থাকতেন। নিহত নববধূর মা আমেনা বেগম জানান, আমার এক ছেলে এক মেয়ের মাঝে মিম ছিল বড়। আমি মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করি। মিমের বাবা একটি বাড়িতে নিরাপত্তা কর্মীর কাজ করেন। মাত্র দুই মাস আগে নিজের পছন্দে বিয়ে করে মিম। তিনি আরও জানান, গত দুইদিন আগে মিমের কথা স্বামী না শুনলে অভিমান করে আমার বাড়িতে চলে আসে। কাজ শেষে সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখি আমার মেয়ে টিনশেডের ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান, আমার মেয়ে মিম আর বেঁচে নেই। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই গৃহবধূর পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমানে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম