ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

স্বামীর বিচ্ছেদ হয়েছে কিন্তু মেয়ের বাবার নয়: শ্রীলেখা

#

বিনোদন ডেস্ক

২০ জুন, ২০২২,  4:13 PM

news image

১৯ জুন, রবিবার ছিল বাবা দিবস। এই দিনটা কি শুধুই সাধারণ বাবাদের? নাকি সেই বাবাদেরও, যারা বিবাহবিচ্ছেদের পরেও আগের মতোই আগলে রাখেন সন্তানকে? টলিপাড়ার একলা মা শ্রীলেখা মিত্র শোনালেন তেমনই এক বাবার গল্প। প্রাক্তন স্বামী শিলাদিত্যের সঙ্গে হাত মিলিয়ে মেয়েকে বড় করার কাহিনি। প্রায় ১০ বছর হল স্বামী শিলাদিত্যের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে। মেয়ের দায়িত্ব কি শ্রীলেখার একার কাঁধেই? গণমাধ্যমের প্রশ্নে অভিনেত্রীর স্পষ্ট উত্তর,“না, একদমই নয়। শিলাদিত্য হল সব থেকে ভাল বাবা। আজকের দিনটা শুধুই শিলাদিত্যের। আমি কোনও দিনই একা মেয়েকে বড় করিনি। ২০১৩ সালে আমাদের আইনি বিচ্ছেদ হয়। তার আগের প্রায় দেড় বছর আলাদা থাকতাম। কোনও দিন মেয়েকে নিয়ে টানাটানি করিনি। সন্তানকে বড় করছি আমরা একসঙ্গেই।শ্রীলেখা জানান, ছোট থেকেই খুব বুঝদার তার মেয়ে। বাবা-মায়ের আলাদা থাকা নিয়ে কোনও দিন কান্নাকাটিও করেনি। বাবা-মায়ের আলাদা থাকাটাকে নিজের মতো করেই মানতে শিখেছে মেয়ে। তার কথায়, “কোনও দিন ওকে দেখিনি মনখারাপ করেছে, বা বলেছে কেন মা-বাবা একসঙ্গে থাকে না। নিজের মনে মনে যদি কষ্ট পেয়েও থাকে, নিজের মতো বুঝিয়েছে নিজেকে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম