ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস

স্বাভাবিক জীবনের খোঁজে রিয়া চক্রবর্তী

#

বিনোদন ডেস্ক

০৭ মে, ২০২২,  5:46 PM

news image

জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে পিছনে ফেলে স্বাভাবিক জীবন খুঁজছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। খুন ও মাদককাণ্ডের অভিযোগে হয়েছেন পুলিশি টানাহ্যাঁচড়ার শিকার। থাকতে হয়েছে হাজতেও। এতো সব ঝামেলা পেরিয়ে এবার একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রিয়া। কাজও করছেন অল্পস্বল্প। সম্প্রতি ফারহান আখতার-শিবানী দাণ্ডেকরের বিয়েতে দেখাও গিয়েছে তাকে। ভালবাসার মানুষকে হারানোর ব্যথা, পুলিশি টানাপড়েন এখন অতীত।

দু’বছর বাদে এ বার নতুন বাড়ি ভাড়া খুঁজছেন রিয়া। বান্দ্রা এলাকায় বাড়ির সন্ধানে ঘুরতে দেখা গিয়েছে তাকে। শোনা যাচ্ছে, ওই এলাকারই এক নতুন বহুতলের এগারো তলায় ফ্ল্যাট ভাড়া নিতে পারেন তিনি। ২০২০ সালে আকস্মিক মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। নিজের বাড়িতেই উদ্ধার হয় ৩৪ বছরের তরুণ অভিনেতার দেহ। মৃত্যুর কারণ নিয়ে বলিউড এবং নেটমাধ্যমে প্রবল শোরগোলে উঠে আসে খুন, মাদক, ইন্ডাস্ট্রির রাজনীতির জেরের মতো নানা তত্ত্ব। প্রেমিকা রিয়া জড়িয়ে পড়েন সবটার সঙ্গেই। সুশান্তকে খুনের অভিযোগ থেকে তাকে মাদক সরবরাহ— সব কিছুতেই আঙুল ওঠে এই রমণীর দিকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম