ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ ৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী, বেড়েছে যান চলাচল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৪,  11:11 AM

news image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বেশ কয়েক দিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী। এরই অংশ হিসেবে গতকালকের তুলনায় আজ সকাল থেকেই বেড়েছে যান চলাচল। সেই সঙ্গে লক্ষ্য করা গেছে অফিসগামী মানুষের ভিড়ও। সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই সড়কে মানুষের উপস্থিতি। গণপরিবহন চলাচলও স্বাভাবিক। মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছে স্বাভাবিকভাবে। তবে অনেকের চোখে-মুখে এখনও আতঙ্ক। সে কারণে গণপরিবহন এড়িয়ে কেউ কেউ রিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ও সিএনজিতে করেও যাচ্ছেন কাঙ্ক্ষিত গন্তব্যে। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে আরও দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাট ও বিপণিবিতানগুলো। এ ছাড়া সড়কের দুই পাশে বসা অস্থায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানেও মানুষের ভিড়। কথা হয় মিরপুর থেকে বাংলামটরগামী বেসরকারি অফিস কর্মী রাজীব আহমেদের সঙ্গে। তিনি বলেন, কালকের চেয়ে আজ রাস্তায় অনেক বেশি মানুষ। সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। ভালো লাগছে। তাছাড়া রাস্তায় গণপরিহনও পর্যাপ্ত। এতে মানুষের গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে না। কল্যাণপুর থেকে কারওয়ান বাজারে আসা পলাশ হাসানের মুখেও একই কথা। তিনি এই প্রতিবেদককে বলেন, রাস্তা-ঘাটে লোকসমাগম বেড়েছে। রাস্তায় গাড়িও আছে। তাই আসতে কোন ভোগান্তি পোহাতে হয়নি। এদিকে, আজও রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। তবে কয়েকটি পয়েন্টে শৃঙ্খলা নিয়ন্ত্রণে চোখে পড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম