ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের উন্মাদনা: মোংলার চিলা ব্রিজে শোভা পাচ্ছে বিভিন্ন দলের ১৮০টি পতাকা বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ​শিশুশিক্ষায় কার্যকর গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আইসিসির প্রধান প্রসিকিউটরকে বরখাস্ত

স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১,  10:21 AM

news image

স্বাধীনতার ৫০বছরে এসেও মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। যা নিয়ে নানা সময়ে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজারে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানালেন, আগামী ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের আগেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন,

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করছে সরকার। এরই মধ্যে ১৯১ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা যেসব তালিকা পেয়েছি, সেগুলো প্রকাশ করা হয়েছে। অনেক আবেদন আছে, সেগুলোর ‍যথার্থতা নিরূপণে স্ব-স্ব উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সেগুলো ফেরত পেতে কিছুটা সময় লাগছে। ফেরত পেলে শিগগিরই পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা হবে। আমরা আশা করছি, আগামী ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো। হানাদাররা জাতিকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, আজ থেকে ৫০ বছর আগে বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে জাতির মেধাবি সন্তানদের হত্যা করা হয়েছিল। ওই খুনিরা মনে করেছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে, এই রাষ্ট্রটি যাতে ব্যর্থ রাষ্ট্র হয়- সেজন্যই সুপরিকল্পিতভাবে তারা বুদ্ধিজীবীদের; যারা শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শ্রেষ্ঠ সন্তানদের তারা ধরে ধরে এনে নির্মমভাবে হত্যা করেছে। মন্ত্রী আরও বলেন, আজকে সেই হত্যাকারীরা, যারা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিভিন্ন দেশে তারা পালিয়ে আছে। রাজনৈতিক আশ্রয়ের নামে তারা মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে এখনও বিভিন্ন দেশে রয়েছে। বিশেষ করে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছিল সেইসব রাষ্ট্রে তারা পালিয়ে আছে। কূটনৈতিকভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আমাদের সরকার এসব খুনি, বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম