ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

স্বস্তি ফিরছে না রাজধানীর বাজারে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৬,  5:03 PM

news image

♦ মুরগি সবজি চড়া ♦ ডিম ডজনে বেড়েছে ১০ টাকা

রাজধানীর বাজারে স্বস্তি যেন ফিরছেই না। ঈদুল ফিতরের দুই সপ্তাহ আগেই নিত্যপণ্যের দাম বাড়া শুরু হয়েছিল। সব ধরনের মুরগির দাম হঠাৎ করে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। সবজির দামও ছিল চড়া। বাজারে এখনো সেই আগের দামেই সেসব পণ্য বিক্রি হচ্ছে। মুরগির দাম সামান্য কমলেও এখনো সাধারণ মানুষের নাগালে আসেনি। উল্টো সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ডিমের দামেও ঊর্ধ্বগতি। তবে পিঁয়াজের দাম সামান্য কমেছে। বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ আগের চেয়ে বেশি। তাই সবজি থেকে শুরু করে অন্যান্য পণ্যের দাম সামান্য বেড়েছে। যেসব পণ্য আগে থেকে মজুত ছিল সেগুলোর দাম বাড়েনি।

গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগি এখন কেজিতে ১৮০-১৯০, সোনালি কক ৩৪০-৩৫০, সোনালি হাইব্রিড ৩২০, লাল লেয়ার ৩২০-৩৩০, সাদা লেয়ার ২৯০ ও দেশি মুরগি ৬৮০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ফার্মের ডিম ১২০ টাকা। গরুর মাংস ৮০০-৮৫০   ও খাসির মাংস ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গোল ও লম্বা দুই ধরনের বেগুনই ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মরিচ ১২০-১৩০, পেঁপে ৪০ ও মিষ্টিকুমড়া ৫০-৬০, আলু ২০, করলা ৮০-১০০, বরবটি ৮০-৯০, ঢ্যাঁড়শ ৮০, চিচিঙ্গা ৭০-৮০, পটোল ৮০-১০০, ধুন্ধল ৭০-৮০, টম্যাটো ও শসা ৫০-৬০ ও শজিনার কেজি ১২০ টাকা। মাঝারি মানের লাউয়ের পিস ৮০-১০০ টাকা।

মানভেদে লেবুর হালি ৪০-৫০ টাকা। পিঁয়াজের কেজি ৩৫-৪০ টাকা। চালের মধ্যে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট ৮৫-৮৮, রশিদ ৭৫-৮০, নন-ব্র্যান্ডের মিনিকেট ৭০ আর দামি মিনিকেট মোজাম্মেল বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। চিকন মসুর ডালের কেজি ১৫০-১৫৫, মোটা মসুর ৯০-১০০, বড় মুগ ১৪০, ছোট মুগ ১৭০, খেসারি ১০০, মাষকলাই ১৮০ এবং বুটের ডাল ১১৫ টাকা। রুই মাছ ৩০০-৩৫০, কাতলা ৩২০-৩৫০, পাঙাশ ১৮০-২০০, তেলাপিয়া ১৮০-২২০, চিংড়ি ৬৫০-৭৫০, মাঝারি আকারের কই ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০-৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সূত্র : বিডি প্রতিদিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম