ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

স্বল্প পরিসরে আবারও ফ্লাইট চালু হিথ্রো বিমানবন্দরে

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ, ২০২৫,  10:44 AM

news image

বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো একদিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে আবারও ফ্লাইট চালু হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। প্রত্যাশা করা হচ্ছে আজ থেকে পুরোপুরি স্বাভাবিক সেবা ফিরবে বিমানবন্দর।   শুক্রবার (২১ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরে প্রথম ফ্লাইটটি অবতরণ করেছে। কিন্তু বিমান সংস্থা কর্তৃক পরামর্শ না দেওয়া পর্যন্ত লোকজনকে বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য বলা হয়েছে। ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো জানায়, বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডে তারা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে। এ কারণেই কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার২৪ জানায়, বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব অন্তত এক হাজার ৩৫১টি ফ্লাইটের ওপর পড়বে। ১২০টি ফ্লাইটকে অন্যত্র অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রায় দুই লাখ যাত্রী দুর্ভোগে পড়েন। শুক্রবার পুরো দিনজুড়ে ফ্লাইট বাতিল ছিল, আর বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম লন্ডনের হেইসের নর্থ হাইড প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ার পর অনেক ইনবাউন্ড ফ্লাইট ইউরোপের অন্যান্য বিমানবন্দরে নামতে বাধ্য হয়। বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই দুঃখ প্রকাশ করে বলেন, এটি আমাদের বিমানবন্দরের জন্য সবচেয়ে বড় ধরনের বিভ্রাটের একটি। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সবসময় সম্ভব হয় না। এদিকে, মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগুনের পেছনে কোনো ধরনের সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। হিথ্রো প্রায় ৯০টি দেশ ও অঞ্চলের ২০০-এর বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। গত বছর এটি রেকর্ড ৮৪ মিলিয়ন যাত্রী পরিবহন করে।

সূত্র : গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম