ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

স্বল্প দূরত্বে সীমিত পরিসরে চলবে যাত্রীবাহী ট্রেন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৪,  11:03 AM

news image

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিরতার মধ্যে রেল চলাচল বন্ধের এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল হওয়ার সময় সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর বুধবার বিকালে একথা জানান। হুমায়ুন কবীর বলেন, বৃহস্পতিবার কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের অন্যান্য রুটেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সার্বিকভাবে দূরপাল্লার ট্রেন চলাচলের বিষয়ে আমরা বৃহস্পতিবার আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ সচিব বলেন, মালবাহী ট্রেনগুলো কার্যক্রম শুরু করেছে, অন্যান্য ট্রেন পরিষেবা বন্ধ থাকার সময় তেল ট্যাঙ্কার বহনকারী ট্রেনগুলো বাধাহীন ছিল। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে বাংলাদেশ রেলওয়ে ১৮ জুলাই বিকাল থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম