ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

স্বর্ণের ব্যাপক দরপতন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:18 PM

news image

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই আভাসে দেশটির মুদ্রার ডলারের দাম বেড়েছে। ফলে মূল্যবান ধাতুটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।  এতে বলা হয়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৮২৫ ডলার ৬০ সেন্টে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৮৪১ ডলার ৫০ সেন্টে। ইউএস সুদের হার বৃদ্ধি স্বর্ণের জন্য অতি মাত্রায় স্পর্শকাতর। এতে বুলিয়ন মার্কেটে নেতিবাচক প্রভাব পড়ে।  সদ্য বৈঠকে বসেছিলেন ফেডের নীতি-নির্ধারকরা। সেখানে সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন তারা। ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, কঠোর মুদ্রানীতি গ্রহণ করে যেতে পারে ফেড। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সেটা অব্যাহত রাখা দরকার। ফলে বিনিয়োগকারীদের কাছে আবেদন ফিরে পেয়েছে ডলার। আকর্ষণ হারিয়েছে স্বর্ণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম