ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

স্বর্ণের নতুন দাম ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  8:56 PM

news image

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১১ অক্টোবর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ৯৭ হাজার ৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে। এর আগে, সর্বশেষ ৪ অক্টোবর স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম