ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা হজ শেষে ফিরেছেন ৭৩০৭৬ বাংলাদেশি ৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ভোরে বাংলাদেশের কাছেই ৩ ভূমিকম্প অনুভূত ভয়াবহ বন্যায় আসামে ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ ৪ নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযানে ২৯ সন্ত্রাসী নিহত বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি চীনে ৫ দশমিক ২৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৬,  11:04 AM

news image

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।


স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  


সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গত ২৭ জুন ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। এই দাম বাড়ানোর দুদিনের মাথায় এখন আবার দাম কমানো হলো।


এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।


এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম