ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

স্বর্ণের দাম কমেছে বিশ্ববাজারে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২২,  12:48 PM

news image

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। টানা তিন সপ্তাহ বাড়ার পর স্বর্ণের দাম কমলো। অবশ্য টানা তিন সপ্তাহ বাড়ার আগে টানা চার সপ্তাহ স্বর্ণের দাম কমেছিল। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে কমেছে রূপার দাম। সেই সঙ্গে কমেছে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দামও। গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। রূপার দাম কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ এবং প্লাটিনামের দাম কমেছে দশমিক ৭৩ শতাংশ। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৭ দশমিক ৬১ ডলার বেড়েছিল, যা শতাংশের হিসাবে দশমিক ৪৩। এরপর সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে ৩১ দশমিক ৬১ ডলার অর্থাৎ ১ দশমিক ৭৬ শতাংশ।

এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৭৯৬ দশমিক ২৯ ডলার। এর আগে টানা তিন সপ্তাহ দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছিল। ফলে গেল সপ্তাহে দাম কমার পর এখনো মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম দশমিক ৮০ শতাংশ বেশি। টানা তিন সপ্তাহ দাম বাড়ার আগে বিশ্ববাজারে স্বর্ণের টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়। বিশ্ববাজারে টানা দরপতন হতে থাকাই গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণের দাম কমানো হলেও রূপার আগের নির্ধারিত দামই বহাল রাখা হয়। ২২ ক্যারেটের প্রতিভরি রূপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে, স্বর্ণের পাশাপাশি গেল এক সপ্তাহে বিশ্ববাজারে রূপার দামও কমেছে। গেল এক সপ্তাহে ৩ দশমিক ৯২ শতাংশ কমে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৫ ডলারে। এতে মাসের ব্যবধানে রূপার দাম কমেছে দশমিক ১৭ শতাংশ। প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে কমেছে দশমিক ৭৩ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৫৫ দশমিক ৫৩ ডলারে। এর মাধ্যমে মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে দশমিক শূন্য ৯ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম