ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

স্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  9:51 PM

news image

দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬৮২ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হবে। সোমবার (২৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২৬ এপ্রিল (মঙ্গলবার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৭৭ হাজার ৬৮২ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৭ টাকা। দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৪ হাজার ১৮৩ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৩ হাজার ৫৬৯ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ৯৯১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৩ হাজার ৭১ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ৭৫৮ টাকা। সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এক হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৪৩৫ টাকায় এবং ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম