ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

স্বর্ণের দাম আবারো বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২২,  9:39 PM

news image

দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার থেকে এ দাম কার্যকর হবে। শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ১১ সেপ্টেম্বর (রোববার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৮৪ হাজার ৫৬৪ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ২৮৩ টাকা। দেশের বাজারে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৮০ হাজার ৭১৫ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ২২৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৯ হাজার ১৬৮ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৭ হাজার ৩৮৭ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৭ টাকা। সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়। আজ (শনিবার) পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৮৩ হাজার ২৮১ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৮ হাজার ১১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৬ হাজার ২২০ টাকা। উল্লেখ্য, এর আগে ২৭ ও ২৯ জুলাই, ৪ ও ৭ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। তবে সর্বশেষ গত ১৮ আগস্ট স্বর্ণের দাম কমানো হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম