ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

স্বর্ণের খনির সন্ধান মিলল পাকিস্তানে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৫,  7:11 PM

news image

পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকায় ৩২ কিলোমিটার বিস্তৃত এক স্বর্ণের খনির সন্ধান মিলেছে বলে দাবি করেছেন দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ। তার দাবি অনুযায়ী, পাঞ্জাবের অ্যাটকে সন্ধান পাওয়া খনিতে অন্তত ২৮ লাখ তোলা স্বর্ণের মজুদ আছে, যার মূল্য প্রায় ৮০০ বিলিয়ন রুপি। পাঞ্জাবের বর্তমান খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী সরদার শের আলি গোরচানিও বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাপক গবেষণার মাধ্যমে স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাঞ্জাবে সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ বলেন, সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকার ৩২ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি (প্রায় ৩৩ টন) স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশের বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের দাম ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি। পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান (জিএসপি) এই জরিপ পরিচালনা করেছে। সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের ১২৭টি জায়গার নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি। তিনি আরও বলেন, এই আবিষ্কার পাঞ্জাবের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। এটি পাকিস্তানের খনিজসম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইলফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে। এদিকে বর্তমান প্রাদেশিক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী সরদার শের আলি গোরচানি দৈনিক জং-কে জানান, স্বর্ণের মজুদ নিশ্চিত করতে সরকার গবেষণার ওপর জোর দিয়েছে। স্বর্ণের খনি থেকে চুরি রোধে সরকার ইতোমধ্যে ১৪৪ ধারা আরোপ করেছে। তিনি বলেন, অ্যাটকে আবিষ্কৃত স্বর্ণ খনি আন্তর্জাতিকভাবে নিলামে তোলা হবে। এই নিলাম সম্পর্কে তথ্য প্রচার করা হবে এবং একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন অ্যাটকের ডেপুটি কমিশনার। ইতোমধ্যে নিলামের নিয়ম প্রণয়ন করা হয়েছে এবং এই নিয়ম পাঞ্জাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাবে বলেও জানিয়েছেন পাঞ্জাবের বর্তমান খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম