ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

স্বপ্নের সেতুর উদ্বোধন: মাওয়ার পথে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২২,  10:05 AM

news image

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুন্সিগঞ্জের মাওয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাওয়ার উদ্দেশে রওনা হন তিনি। মাওয়ায় সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাড়ে তিন হাজার নাগরিককে। ইতোমধ্যেই খুলে দেয়া হয়েছে সুধী সমাবেশস্থল। আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। যারা একটু দূর থেকে আসছেন, তারা আগেভাগেই রওনা হয়েছেন। তাই ভোর থেকেই শুরু হয় অতিথিদের আগমন। এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেতু উদ্বোধনের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেয়া হয়েছে পদ্মা সেতুর দুই পার।  সমাবেশস্থলে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসফ)সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকেও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম