ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

স্বপ্নের দৃশ্যে দেখা দিলেন শ্রাবন্তী

#

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  2:12 PM

news image

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ‘স্বপ্নের দৃশ্যে’ দেখা দিয়েছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে শেয়ার করেছেন অভিনেত্রী। শনিবার (২০ নভেম্বর) ফেসবুকে নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন শ্রাবন্তী। ছবিতে খোলা চুল হাতের বাম পাশে মেলে দিয়ে সেদিকে চোখ মেলে তাকিয়ে দেখতে দেখা গেছে নায়িকাকে। খানিকটা লাজুক দৃষ্টিতেই দেখা গেছে তাকে। আর সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্নের দৃশ্য’। অভিনেত্রী ছবিটি পোস্ট করার পর সেখানে ভক্ত-অনুরাগীরা তাদের প্রিয় নায়িকার প্রশংসা করছেন। একজন লিখেছেন, সময় সব কিছুই শিখিয়ে দিয়ে যায়। কিভাবে একা থাকতে হয়, কিভাবে একা বাঁচতে হয়। এছাড়াও একজন লিখেছেন, সবচেয়ে চমৎকার ছবি। প্রসঙ্গত, গত ১১ নভেম্বর বিজেপি ছাড়ার ঘোষণা দেন টালি অভিনেত্রী শ্রাবন্তী। দল ছাড়ার বিষয়ে টুইটারে তখন জানিয়েছিলেন, বাংলার স্বার্থের ব্যাপারে উদ্যোগ ও আন্তরিকতার অভাবের কারণে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি আমি। অথচ এই দলটির হয়েই গতবার রাজ্য নির্বাচনে লড়েছিলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম