ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, সংসদে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৬,  6:41 PM

news image

স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সংসদীয় উপনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর সংসদে শুরু হওয়া প্রথম অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।’ এ সময় তিনি প্রয়াত বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তারেক রহমান বলেন, ‘দল–মত নির্বিশেষে আমি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়।’ সবার সহযোগিতা চেয়ে সংসদীয় নেতা বলেন, ‘স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই।’ বক্তব্যের শেষে তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম