ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট, ২০২৩,  2:13 PM

news image

আফ্রিকা থেকে স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে জানানো হয়, নৌকাটি ১০১ যাত্রী নিয়ে গত ১০ জুলাই স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে থাকা বেশিরভাগ যাত্রী সেনেগালের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া নৌকাটি ডুবে যাওয়ার পর ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটিতে থাকা যাত্রীদের গন্তব্য ছিল স্পেনের কানারি দ্বীপে। সেখান থেকে তাদের গোটা ইউরোপে ছড়িয়ে পড়ার পরিকল্পনা ছিল। বিবিসি বলছে, ডুবে যাওয়া নৌকাটিকে কেপ ভার্দের সাল দ্বীপ থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে সমুদ্রে দেখতে পায় স্পেনের একটি মাছ ধরার নৌকা। এর পরই তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিল। তথ্যমতে, গত বছর পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে হয়ে স্পেনে যাওয়ার এই রুটে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৫৯ জন। চলতি বছরের প্রথম ছয় মাসে মৃত্যু হয়েছে ১২৬ অভিবাসনপ্রত্যাশীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম