ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  4:58 PM

news image

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় জারাগোজায় একটি বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে জারাগোজার ভিলা ফ্রাঙ্কা ডি এব্রুর এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবিসি বলেছে, বৃদ্ধাশ্রমটিতে ৮০ জনে বেশি বাসিন্দা ছিলেন। ১৬ বছর আগে এটি একটি সাধারণ বৃদ্ধাশ্রম হিসেবে চালু হলেও পরবর্তীতে মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের যত্নের জন্য বিশেষায়িত কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছিল।  স্থানীয় প্রশাসন জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জারাগোজার রাজধানী আরাগনের আঞ্চলিক সরকারের প্রধান হোর্হে আজকন লিখেছেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জারাগোজা অঞ্চলের সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়ছে। হোর্হে আজকন আরও বলেছেন, নিহতরা সবাই জার্ডিনেস দে ভিলাফ্রাঙ্কা বাসভবনে বসবাসকারী বয়স্ক ব্যক্তি। বাসভবনটি মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য কেয়ার হোম হিসেবে ব্যবহৃত হতো। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের জন্য গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধারকৃত একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম