ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

স্পেনে বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৫

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  10:56 AM

news image

স্পেনের রাজধানী মাদ্রিদের একটি বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  শনিবার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে ভ্যালেকাস এলাকার ওই বারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিস্ফোরণে ‘মিস টেসোরোস’ নামের বারটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাস লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে আরও অধিকতর তদন্ত করছে পুলিশ। হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে। ঘটনার পর বার ও আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সূত্র: এপি, আরব নিউজ, ডয়েচে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম