ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

স্পেনে বন্যায় ৩ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৫,  10:51 AM

news image

দক্ষিণ স্পেনে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়ে সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পেনে অত্যন্ত তীব্রভাবে দেখা যাচ্ছে। এর ফলে দীর্ঘস্থায়ী তাপ প্রবাহের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রাতভর ভারী বর্ষণে দক্ষিণ স্পেনের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।  প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জনগণকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানান। রবিবার আন্দালুসিয়া অঞ্চলের জন্য জারি করা সতর্কতার মাত্রা লাল থেকে কমিয়ে কমলা করেছে জাতীয় আবহাওয়া বিভাগ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম