ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

স্পেনে বন্যায় মৃত্যু বেড়ে ২০৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৪,  4:45 PM

news image

সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় স্পেনের পূর্বাঞ্চলীয় রাজ্য ভ্যালেন্সিয়ায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২০৫ জন এবং সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে। কারণ এখনও বহুসংখ্যক মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার গোডেলেটা শহরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্পেনের রাজ্য সমন্বয় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাঞ্জের ভিক্টর তোরেস। তিনি বলেন, “ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়বে। কারণ এখনও বহু মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছেন। তাদের সন্ধানে তৎপরতা চলছে।”   গত মঙ্গলবার আট ঘণ্টা ধরে প্রবল বর্ষণের জেরে বন্যা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমপরিমাণ বর্ষণ ভ্যালেন্সিয়ায় হয়েছে মঙ্গলবার আট ঘণ্টায়। অত্যন্ত ভারী এই বর্ষণের জেরে ভ্যালেন্সিয়ার বিভিন্ন অঞ্চলে শুরু হয় বন্যা ও পাহাড়ি ঢল। ইউরোপের আবহাওয়াবিদদের মতে, নিকট ইতিহাসে ইউরোপে যত বিধ্বংসী বন্যা হয়েছে, সেসবের মধ্যে স্পেনের বন্যা অন্যতম। এর আগে ২০২১ সালে জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহত হয়েছিলেন ১৮৫ জন। তারও আগে ১৯৭০ সালে রোমানিয়ায় এবং ১৯৬৭ সালে পর্তুগালে বন্যার প্রাণ হারিয়েছিলেন যথাক্রমে ২০৯ এবং প্রায় ৫০০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম