ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে ইসির বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৬,  10:54 AM

news image

স্থানীয় সরকারগুলোর নির্বাচনী বিধিতে কী সংশোধন আনা হবে, তা নিয়ে আজ বুধবার (১৩ মে) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বুধবার আমরা বৈঠকে বসব। কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে। রহমানেল মাছউদ বলেন, জামানতের পরিমাণ বাড়তে পারে। পোস্টার না রাখার কথা ভাবা হচ্ছে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি রাখা হবে না। বর্তমান কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পোস্টারে প্রচার তুলে দিয়েছে। অনলাইনে প্রচারের বিধান করেছে। বাড়িয়েছে জামানত। এছাড়া নির্বাচনী অপরাধের শাস্তির বিধানেও পরিবর্তন এনেছে। সে বিষয়গুলোও স্থানীয় সরকার নির্বাচনের বিধিতে যোগ হতে পারে। অন্যদিকে সংসদ নির্বাচনের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারও বিধি থেকে বাদ দেওয়া হবে। থাকবে না দলীয় প্রতীকও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম