ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন ব্রাহ্মণপাড়ায় ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির শিকার প্রবাসী ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক নজমুলের রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  3:41 PM

news image

পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নজমুল। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ মন্তব্য করেননি। নজমুল আহসানের ভাই সৈয়দ আবু জাফর জানান, তার ভাইয়ের মৃত্যুতে মিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার মিরপুর-২ অফিসার্স কমপ্লেক্সে বাসায় স্বামী-স্ত্রী উভয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরে নজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে তার অসুস্থ স্ত্রী নাহিদ বিনতে আলমকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। আজ তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কী কারণে এ দম্পতির মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক তথ্য জানা যাবে। এদিকে সৈয়দ নজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সৈয়দ নজমুল আহসান ১৯৯৬ সালে সরকারি চাকরিতে যোগদান করে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম