ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ

স্ত্রীসহ কারাগারে সাবেক এমপি চয়ন

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  4:16 PM

news image

বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর চৌকি আদালতে স্ত্রীসহ চয়ন ইসলামকে হাজির করে তাদের জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী। এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর সোমবার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার সাবেক এমপি চয়ন ইসলাম শাহজাদপুরের চরনবীপুর গ্রামের অধ্যাপক মাজাহারুল ইসলামের ছেলে। শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় চয়ন ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম