ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

স্ত্রীর করা যৌতুকের মামলায় বিচারক বরখাস্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৪,  4:57 PM

news image

স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলা বিচারের জন্য আমলে নেওয়ায় রংপুরের সাবেক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকারকে (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ২৭ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ২০২২ সালের ২২ এপ্রিল ৩০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা. হৃদিতা সরকার তার স্বামী দেবাংশু সরকারসহ চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন। পরে গত বছরের ৮ ফেব্রুয়ারি তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল। এরপর দেবাংশু সরকার ও তার বাবা গত বছরের ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনও নিয়েছিলেন। আইন সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দেবাংশু কুমার সরকার, সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ), আইন ও বিচার বিভাগের বিরুদ্ধে হৃদিতা সরকারে দায়ের করা পিটিশন মামলায় (৩৭/২০২২) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, রংপুর কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, এর অধীন অপরাধ বিচারের উদ্দেশ্যে আমলে গ্রহণ করায় জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২৫(১) (ক) অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণক্রমে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম