ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী ও প্রেমিকা গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  2:23 PM

news image

রাজধানীর তেঁজগাও পশ্চিম নাখালপাড়ায় স্ত্রীকে বিষপানে হত্যার ঘটনায় স্বামী ও প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তেজগাঁও থানা পুলিশ অভিযুক্ত সালামকে রাজশাহীর গোদাগাড়ী এলাকা ও প্রেমিকা শিরিনকে রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করেছে। এছাড়া এ ঘটনায় কথিত জিনের মা বৃষ্টিকেও গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্যামলীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ঘাতক সালাম ও নিহত স্মৃতির ৯ মাস আগে বিয়ে হয়। তাদের দুজনের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরে উপজেলায়। পারিবারিকভাবে বিয়ের আগে শিরিন নামের এক মেয়ের সঙ্গে সালামের সম্পর্ক ছিল। শিরিন সম্পর্কে সালামের মামাতো বোন। তাদের মধ্যে সম্পর্কের এক পর্যায়ে জেদের বসে বিয়ে করেন সালাম। বিয়ের পরও সালাম ও শিরিনের সম্পর্ক চলতে থাকে। সালাম ও শিরিন দুজন একই বিস্কুট কারখানায় কাজ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় স্মৃতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তারা। সে অনুযায়ী সালামের বাসার আরেক ভাড়াটিয়া কথিত জিনের মা বৃষ্টির কাছ থেকে দুধে মন্ত্র পড়িয়ে এনে স্মৃতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেন। এজন্য সালাম দুই বোতল দুধ কিনে বৃষ্টির বাসার ফ্রিজে রাখেন। পরে সালাম ও শিরিন পরিকল্পনা বদলে দুধের সঙ্গে বিষ মিশিয়ে দেন। সেই দুধ স্মৃতিকে পান করান সালাম। এরপর সালাম তাকে বাসায় রেখে কাজে চলে যান। পরে স্মৃতি অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তার বাবা ও সালামের ভাবি নাজমা এসে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্মৃতি। এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় নিহত স্মৃতির বাবা মো. কামাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সালামকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকন হাট এলাকা থেকে ও শিরিনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এছাড়া কথিত জিনের মাকেও গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম