ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় সংরক্ষিত নারী আসন : বরগুনায় আলোচনার শীর্ষে রাজপথের সাহসী নেত্রী আইনজীবী মারজিয়া হীরা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

স্ত্রীকে তালাক দিয়েছেন ক্রিকেটার আল-আমিন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  12:57 PM

news image

স্ত্রী ইসরাত জাহানের ভরণপোষণের দাবিতে করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ক্রিকেটার আল আমিন হোসেন। এ সময় দুই সন্তান নিয়ে আদালতে আসেন তার স্ত্রী। বৃহস্পতিবার (৬ অক্টোবর) আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দাখিল করেছেন আল আমিন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে এ বিষয়ে পরে শুনানি হবে। লিখিত জবাবে আল আমিন জানান, গত ২৫ আগস্ট বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি এবং অনৈতিক কার্যকলাপের কারণে স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তবে বাদীর আইনজীবী শামসুজ্জামান বলেন, তালাকের কোনো কাগজপত্র পাননি তার স্ত্রী। এ বিষয়ে পাঁচদিন পর শুনানি হবে। বাদী ইসরাত জাহান বলেন, তালাকের কোনো কিছুই পাইনি।

আমি ন্যায়বিচার চাই। গত ২৭ সেপ্টেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত আল আমিনের জামিন মঞ্জুর করেছিলেন। ওই দিন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আল আমিন। গত ১ সেপ্টেম্বর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে মামলা দায়ের হয় জাতীয় দলের এই পেসারের বিরুদ্ধে। গত ৬ সেপ্টেম্বর এ মামলা থেকে আগাম জামিনও পেয়েছেন আল আমিন। গত ৭ সেপ্টেম্বর নতুন মামলা দায়ের করা হয় এই ক্রিকেটারের বিরুদ্ধে। স্ত্রী ইসরাত জাহান পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে আরেকটি মামলা দায়ের করেন। যেখানে প্রতি মাসে ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করেন তিনি। ২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত অভিযোগ জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তার স্বামী ২ সন্তানের লেখাপড়ার খরচসহ তাকে ভরণপোষণ দেননি। এ ছাড়াও গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল আমিনের মা তাকে টেলিফোন করে বলেন, তার ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবে না এবং ২ সন্তানের শিক্ষার খরচসহ তার ভরণপোষণ দেবে। তবে, এরপর তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেওয়া এবং প্রতি মাসে ভরণপোষণ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন ইসরাত জাহান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম