ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করলেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২২,  2:17 PM

news image

নাটোরে হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে স্ত্রী মিম আক্তারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার বখাটে স্বামী রাজুর বিরুদ্ধে। আজ শনিবার সকাল দশটার দিকে নাটোর সদরের হালসা ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিম আক্তার (২১) একই এলাকার আব্দুল মমিনের মেয়ে। অভিযুক্ত রাজু প্রামানিক শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামানিকের ছেলে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান,

আজ শনিবার সকালে এলাকারবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল সদর উপজেলার হালসা নিশ্চিন্তপুর এলাকার জনৈক মমিনের বাড়িতে যায়। সেখানে মমিনের মেয়ে মিম আক্তারকে রক্তাক্ত জখম অবস্থায় দেখে দ্রুত তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।  তিনি আরও বলেন, সেখানে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্তপূর্বক অতি দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম