ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও ১০০ টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৫,  12:30 PM

news image

ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো যাত্রী যদি স্টেশনে কার্ড স্ক্যান করে ভিতরে প্রবেশ করে কিন্তু মেট্রোরেলে যাত্রা শুরু না করে বের হয়ে আসে, তবে তাদের থেকে ১০০ টাকা জরিমানা কাটা হবে। এর আগে, স্টেশনের ভিতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বের হলে কোনো ভাড়া নেওয়া হতো না। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না। নিয়মটি ২০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোতেও নোটিশ টাঙানো হয়েছে। কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন থেকে স্টেশনের ভিতরে প্রবেশ করে বিনা ভাড়ায় বের হওয়া যাবে না। এই নিয়ম গতকাল থেকে কার্যকর হয়েছে।’ ঢাকা মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, নতুন নিয়মের বিস্তারিত তিনি এখনও জানেন না। তবে মেট্রোরেলের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ করা হয়েছে। একই স্টেশনে প্রবেশের পর বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম