ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

#

১০ ডিসেম্বর, ২০২৫,  4:58 PM

news image

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। লটারির আয়োজন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মঙ্গলবার প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

লটারির ফল জানার পদ্ধতি

ডিজিটাল লটারি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবেন। মাউশি জানিয়েছে, নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফল ডাউনলোড করা যাবে। এ ছাড়া মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

ফলাফল ডাউনলোড করার পর প্রতিষ্ঠানপ্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটি সভা করে নিয়ম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

এই বছর শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গিয়ে ফল জানতে হবে না। ঘরে বসেই অনলাইনে দ্রুত ফলাফল জানা যাবে।

আবেদন ও লটারি সংক্রান্ত তথ্য

অনলাইনে আবেদন চলেছে ২১ নভেম্বর থেকে। আবেদন করার শেষ সময় ছিল ৫ ডিসেম্বর বিকেল ৫টা। লটারি অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন। মাউশি জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪,০৪৮টি সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি ও বেসরকারি স্কুলের সংখ্যা: ৩ হাজার ৩৬০টি

গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন আবেদন করেছিলেন। তারা পছন্দক্রম দিয়েছিলেন ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি।

বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তারা পছন্দক্রম দিয়েছিলেন ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম