ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

স্কুল-কলেজ পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন বিধি

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৫,  10:39 PM

news image

দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটিসংক্রান্ত প্রবিধানমালা সংশোধন করেছে সরকার। সেইসঙ্গে কমিটির সভাপতির নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।  সোমবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’ জারি করা হয়। নতুন এ প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে। কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য থাকবে। এতে সদস্যসচিব হিসেবে থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম