ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২২,  10:57 AM

news image

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার বিকাশ কান্তি ত্রিপুরার ছেলে ধনিময় ত্রিপুরা ও একই উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ার বিক্রম ত্রিপুরার ছেলে সমুয়েল ত্রিপুরা। মামলার এজাহার থেকে জানা গেছে,

গত বৃহস্পতিবার খাগড়াছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ড মধুপুর মুসলিমপাড়া এলাকায় ভাড়া বাসায় মেয়েকে রেখে গ্রামের বাড়ি বেড়াতে যান পরিবারের সদস্যরা। একই দিন রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হলে ভুক্তভোগীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে প্রতিবেশীদের কাছে ঘটনা জানতে পেরে বাসায় ফিরে ভুক্তভোগীর কাছে জিজ্ঞেস করেন তার মা। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরে একই দিন অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম