ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

স্কটল্যান্ডের পরামর্শক হলেন আজহার আলী

#

স্পোর্টস ডেস্ক

০৯ মে, ২০২৬,  11:14 AM

news image

পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী এবার নতুন ভূমিকায়। আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ (সিডব্লিউসিএল২) উপলক্ষে নেপাল সফরের জন্য স্কটল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আগামী ১২ মে শুরু হওয়া এই সফরে স্কটল্যান্ড খেলবে স্বাগতিক নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সফরে স্কটল্যান্ডের প্রধান কোচ ওয়েন ডকিন্সের সঙ্গে কাজ করবেন আজহার। এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, নেপাল সফরের জন্য স্কটল্যান্ড দলের ব্যাকরুম স্টাফে পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটার। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আজহার আলী। স্কটিশ ক্রিকেটের সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের কথাও স্মরণ করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে অ্যাবারডিনশায়ারের হান্টলি ক্রিকেট ক্লাবে ছয় মৌসুম খেলেছিলেন তিনি। আজহার বলেন, স্কটল্যান্ড দলের সঙ্গে কাজ করার সুযোগ নিয়ে তিনি দারুণ রোমাঞ্চিত। তার ভাষায়, দলটি যথেষ্ট প্রতিভাবান এবং এই সফরে তাদের আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে চান তিনি। পাকিস্তানের হয়ে ৯৭টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলা আজহার আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন দীর্ঘ সময়ের নির্ভরযোগ্য ব্যাটার। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান স্কটিশদের সঙ্গে। আসন্ন সিরিজটি স্কটল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণও বটে। বর্তমানে বিশ্বকাপ লিগ-২ পয়েন্ট তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আগামী বছরের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় দলটি।

নেপাল সফরে স্কটল্যান্ডের সূচি-

১২ মে — স্কটল্যান্ড বনাম নেপাল

১৪ মে — স্কটল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র

১৮ মে — স্কটল্যান্ড বনাম নেপাল

২০ মে — স্কটল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র।

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কির্তিপুরের টিইউ ক্রিকেট গ্রাউন্ডে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম