ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৫,  3:04 PM

news image

স্কটল্যান্ডের মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে ইয়াং টাইগ্রেসরা। বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়ায় চলমান বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয়ে পরের পর্ব তথা বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে বাংলাদেশ। এদিন সকালে মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ১৯ বলে ২১ রান করেন আফিয়া আশিমা ইরা। স্কটিশদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা। টার্গেট তাড়ায় জয়ের পথে ভালোভাবেই ছিল স্কটিশ মেয়েরা। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইর জুটি। দলীয় ৬৯ রানের মাথায় ৩২ বলে ২২ রান করে থামেন মুইর। হাবিবা পিংকির শিকার হয়েছেন তিনি। এরপর পিপা স্প্রৌলের বিদায়ে ছিটকে যায় স্কটল্যান্ড। আনিসা আক্তার সোবার বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৩ রান। আর কেউ সেভাবে লড়াই চালাতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি। মালয়েশিয়া বিশ্বকাপে চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স খেলবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম