ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

সৌরজগত অন্বেষণে রাশিয়াকে স্বাগত জানাবে নাসা

#

আইটি ডেস্ক

০৪ মে, ২০২৫,  11:02 AM

news image

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অবসরে যাওয়ার পর সৌরজগত অন্বেষণে আন্তর্জাতিক সহযোগীদের অংশগ্রহণকে নাসা স্বাগত জানাবে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। ওয়াশিংটন থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানায়, আইএসএস-এর অবসরে যাওয়ার পর মহাশূন্যে যুক্তরাষ্ট্র-রাশিয়া সহযোগিতা অব্যাহত থাকবে কিনা-এ প্রশ্নের জবাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রেস সেক্রেটারি বেথানি স্টিভেনস একথা বলেন। তিনি বলেন, মানবজাতির কল্যাণে সৌরজগতের অন্বেষণ সম্প্রসারণে আমরা আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহকে স্বাগত জানাই। এর আগে শুক্রবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০২৬ অর্থবছরের জন্য একটি বাজেট প্রস্তাব প্রকাশ করে, যেখানে ২০৩০ সালে আইএসএস অবসরের প্রস্তুতি শুরুর কথা বলা হয়েছে। নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চাঁদ ও মঙ্গলগ্রহ অন্বেষণে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আইএসএস ১৯৯৮ সালের নভেম্বর থেকে পৃথিবীর কক্ষপথে রয়েছে। এটি রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) ১০ সদস্য রাষ্ট্র-বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড-এর একটি যৌথ প্রকল্প।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম