ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সৌম্যের নটআউট বিতর্ক নিয়ে যা বললেন শান্ত

#

০৭ মার্চ, ২০২৪,  10:49 AM

news image

ফার্নান্দোর বলে পুল করেন সৌম্য সরকার। বল ধরেই আবেদন করলেন উইকেটরক্ষক। আউট দিলেন ফিল্ড আম্পায়ার গাজী সোহেল। সঙ্গে সঙ্গে রিভিউ নেন সৌম্য। আল্ট্রা-এজে দেখা গেছে স্পাইক। তবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান জানান, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখেছেন তিনি। তাই সৌম্য নটআউট। তবে থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা। তারা সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়ারের কাছে আবেদন করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ জানালেন, এই সিদ্ধান্ত নিয়ে তারা ম্যাচ রেফারির দ্বারস্থ হবেন। এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তুও। সংবাদ সম্মেলনে সৌম্যর ঘটনা সম্পর্কে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সেই বিষয় নিয়ে (আমার) কথা হয়নি (ডাগআউটে)। এটা আসলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল, মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ছিল না। সেটা নিয়ে আমার মনে হয় না যে কোনো মন্তব্য করার দরকার আছে।’ দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় পুরোরো দলকে কৃতিত্ব দিচ্ছেন শান্ত, ‘খুবই ভালো। সবাই দলের জন্য খেলছে এটা গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে আমরা যেভাবে কামব্যাক করেছি এটা সবাইকে বাড়তি একটা বিশ্বাস দিয়েছে যে কামব্যাক করতে পারি। দুই ম্যাচই দল হিসেবে আমরা ভালো খেলেছি। আলাদা কাউকে কৃতিত্ব দিতে চাই না। পুরো দলকে কৃতিত্ব দিতে চাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম