ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সৌন্দর্য্য ছড়াচ্ছে অত্যাধুনিক দৃষ্টিনন্দন সড়ক বাতি

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২,  4:30 PM

news image

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পরিকল্পিতভাবে সাজছে রাজশাহী মহানগরী। একের পর এক উন্নয়নে বদলে যাচ্ছে নগরী। সড়ক প্রশস্তকরণের পর এবার লাগানো হচ্ছে অত্যাধুনিক সড়কবাতি। প্রজাপতি সড়কবাতির পর এবার রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় (স্বচ্ছ টাওয়ার এর সামনে) থেকে তালাইমারি পর্যন্ত ফোরলেন সড়কে বসানো হচ্ছে আরো আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি। যা নগরীর সৌন্দর্য্য বৃদ্ধি করছে। সড়কবাতির আলোয় আলোকিত হবে নগরী। স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন নাগরিকরা, বাড়বে নিরাপত্তাও। উল্লেখ্য, ১২৭ কোটি ৪৯ লাখ রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হল হতে তালাইমারী পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আতওায় কল্পনা সিনেমা হলের মোড় হতে তালাইমারি পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সড়কটি প্রশস্তকরণের পর এবার আধুনিক দৃষ্টিনন্দন পোল ও সড়কবাতি। গতকাল রোববার (১৩ মার্চ) থেকে সড়কটিতে আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল বাসানোর কাজ শুরু হয়েছে। সড়কের আইল্যান্ডে বসানো হচ্ছে ১৩০টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল। প্রতিটি পোলে থাকবে ১৩টি আধুনিক লাইট। এছাড়া সড়কের দক্ষিণপাশে বঁাধে স্থাপন করা হচ্ছে ১৮০টি গার্ডেন লাইট। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম