ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৪,  10:50 AM

news image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি। মোট ২০৯টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। বুধবার (১২ জুন) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। হেল্প ডেস্কের তথ্যমতে, মোট ২০৯টি ফ্লাইটে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩২টি ফ্লাইট পরিচালনা করেছে। অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে গোলাম কুদ্দুস (৫৪) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় চারজন মারা গেছেন। বাংলাদেশ থেকে গত ৯ মে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। আজ বুধবার শেষদিনের মতো হজযাত্রীদের ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, এ বছর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২০ জুন। এ ছাড়া আগামী ২২ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশের উদ্দেশে রওনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম