ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের সহায়তা করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৭৯০৪৪ বাংলাদেশি হজযাত্রী

#

১৪ জুন, ২০২৩,  10:56 AM

news image

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার ৪৪ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ৯ হাজার ৩৮৬ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন। রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় ১৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে তিন নারীও রয়েছেন। বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের ২৪তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে ১৯ হাজার ৩৫৭ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন। এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে এক লাখ ১৫ হাজার চারটি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম