ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৩,  4:14 PM

news image

বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (১৩ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬৭ হাজার ৫৫৪ জন। এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ১৪৮টি ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। এদিকে সোমবার বিকেলে বাংলাদেশ থেকে যাওয়া হজ আইটি টিমের সদস্যরা দক্ষিণ এশিয়া মোয়াল্লেম সংস্থার (মোয়াচ্ছাছা) সঙ্গে একটি জরুরি সভায় মিলিত হয়। সভায় বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের জন্য মিনা ও আরাফাতের মানচিত্র প্রস্তুতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অন্যদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ ও দুই জন নারী। তারা সবাই মক্কায় মারা গেছেন। সবশেষ ১১ জুন মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল মান্নান (৫৯) ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম